ঘড়ির কাটায় সময় সকাল ৯টা। প্রতিদিনের মতো বাসা থেকে নাস্তা আনতে নগরীর মির্জাজাঙ্গাল থেকে জিন্দাবাজারে যান সময় টেলিভিশনের সিলেট ব্যুরোর সিনিয়র ভিডিও জার্নালিস্ট দিগেন সিংহ। এই সুযোগে তার মির্জাজাঙ্গালস্থ বাসায় প্রবেশ করে এক চোর। বাসা থেকে একটি মোবাইল ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায় সে।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র।
ঘটনার পর বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও ঘটনার ৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দিগেন সিংহ। তার প্রত্যাশা, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা যাবে।
এ বিষয়ে মনজুরুল আলম জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত চোরকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং আশা করা হচ্ছে দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক দিগেন সিংহ।
আইটি ল্যাব সলিউশন্স লি.