সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ‘সুইচ গিয়ার চাকু’ (Switch Gear Knife) ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কঠোরভাবে কার্যকর থাকবে।
গত ১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রেপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই আদেশ অমান্য করে সুইচ গিয়ার চাকু কেনাবেচা, বহন বা ব্যবহার করে, তবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে জারিকৃত এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।
আইটি ল্যাব সলিউশন্স লি.