প্রকাশিত: ০৩ জুন, ২০২৬ ২২:০৬ (বৃহস্পতিবার)
হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল 

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সাত শিশুর মৃত্যু হয়েছে।  তবে তাদের কারও শরীরে হাম রোগ নিশ্চিত হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক  হাজার ২১০ জন।  এ নিয়ে হাম উপসর্গ ও হাম রোগে মৃতের সংখ্যা ৬০১ জনে দাঁড়াল। 

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫১১ জন। ফলে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।
 
এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৫৭২।  একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬০ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছে ৫৫ হাজার ৯৪২ জন।