ফিফা বিশ্বকাপের উন্মাদনায় এবার মুখর হয়ে উঠেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। আর্জেন্টিনা দলের সমর্থনে বিশাল আনন্দ মিছিল বের করেছেন কলেজটির শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন।
হাতে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে তারা সিলেট নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করেন। মিছিলজুড়ে ছিলো আর্জেন্টিনার পক্ষে নানা স্লোগান এবং উৎসবমুখর পরিবেশ।
এ সময় ‘সেভেন আপ, সেভেন আপ’ স্লোগান দিয়ে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে মজাও করতে দেখা যায় আর্জেন্টিনা ভক্তদের। এতে উপস্থিত সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
মিছিল শেষে আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানিয়ে বিশ্বকাপে দলের সাফল্য কামনা করেন অংশগ্রহণকারীরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.