বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। আজ সকাল ১০টা ৩০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন।
জানা গেছে, মৌলভীবাজারে বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত কার্যক্রমের শুভ সূচনা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
তার সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারে দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.