প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ২১:৩৪ (সোমবার)
জকিগঞ্জ সীমান্তে যৌথ অভিযান: ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার

সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় ১৯ বিজিবি ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৯ বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ডে র‍্যাব-৯ এর সহযোগিতায় যৌথ তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।

উদ্ধারকৃত আলামত জব্দ করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ১৯ বিজিবি।