প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬ ২১:১৮ (শুক্রবার)
সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন নার্সদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি 

‎‎সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ঘোষণা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন নার্সরা।

‎বুধবার হাসপাতালের একটি ওয়ার্ডে দায়িত্ব পালনের সময় ইন্টার্ন নার্সদের সঙ্গে হাসপাতাল স্টাফদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুইজন ইন্টার্ন নার্স আহত হন।

‎এদিকে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি অব্যাহত রেখে হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন করেন ইন্টার্ন নার্সরা। এ সময় তারা হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।