প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামীকাল রোববার (২৬ জুলাই) সিলেট সফরে আসছেন।
সফরকালে তিনি সিলেট বিভাগের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং ইউপিইটিসি (UPTC) ইন্সট্রাক্টরদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রশিক্ষণ কর্মশালাটি রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.