প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ২১:১৬ (মঙ্গলবার)
সিলেটে ফলাফল পেয়ে ‘ভাইকিংস’ স্টাইলে উদযাপন

সিলেট সরকারি আগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উল্লাস করছে , ছবিটি তুলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। ফলাফল হাতে পাওয়ার পর নগরীর জিন্দাবাজারস্থ অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ব্যতিক্রমী ‘ভাইকিংস’ স্টাইলে উদযাপন করেন।

সোমবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আনন্দে তারা একে অপরকে অভিনন্দন জানান। পরে দলবদ্ধভাবে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ‘ভাইকিংস’ স্টাইলে উদযাপনে অংশ নেন তারা।

এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। কেউ কেউ সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েন ছবি ও ভিডিও ধারণে। তাদের এই ব্যতিক্রমী উদযাপন মুহূর্তেই উপস্থিত সবার নজর কাড়ে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষার পর ফলাফল হাতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এই আনন্দের মুহূর্তটি স্মরণীয় করে রাখতেই তারা ভিন্নধর্মী আয়োজনে উদযাপন করেছেন।

ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।