সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় ফখরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানার এসআই মো. মাসুদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিআইডিসি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় ঢাকা মেট্রো-চ-১১-৪৪১৫ নম্বরের একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪৯ পিস ভারতীয় শাড়ি ও ২৫ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা পোশাকের আনুমানিক মূল্য ১১ লাখ ২২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ২১ আগস্ট মামলা নম্বর ২১ দায়ের করা হয়েছে। মামলায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মালামালসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.