প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২১:০৩ (মঙ্গলবার)
কাল সিলেটে আসছেন সরকারের দুই মন্ত্রী

ব্যস্ত সফরসূচি নিয়ে আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে আসছেন সরকারের দুই মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির পাশাপাশি সিলেটে তাদের একাধিক সরকারি ও অন্যান্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেটের উদ্দেশে রওনা হবেন মন্ত্রীরা। 
সিলেটে পৌঁছেই বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারা। এর মধ্যে রয়েছে সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান।

এরপর দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রারি মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ দলের নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া সফরসূচিতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সরকারি কর্মসূচি, উদ্বোধন এবং মতবিনিময় অনুষ্ঠানেও অংশগ্রহণের কথা রয়েছে।

বিকেলেসিলেট শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে  সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উপস্থিত থাকার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে রাতে তারা সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।