প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৩ (বুধবার)
রাষ্ট্রপতিকে একনজর দেখতে সিটি করপোরেশনের সামনে সাধারণ মানুষের ভিড়

সিলেট সিটি করপোরেশনের নাগরিক সভা চলাকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একনজর দেখতে সিটি করপোরেশনের সামনে জড়ো হন সাধারণ মানুষ।

রাষ্ট্রপতির সিলেট সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। নাগরিক সভা চলাকালে সিটি করপোরেশনের সামনে বিভিন্ন বয়সী মানুষকে অবস্থান করতে দেখা যায়। রাষ্ট্রপতির গাড়িবহর কখন বের হবে, তাকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন তারা।

এ সময় সিটি করপোরেশনের সামনে উৎসুক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাষ্ট্রপতিকে কাছ থেকে দেখার আগ্রহে অনেকেই সড়কের পাশে অবস্থান নেন।

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।