টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিজয়া দশমীতে লালপাড় সাদা শাড়িতে সেজে দেবীবরণে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে বিতর্ক শুরু হয়।
বিজয়া দশমীর দিনে একটি পূজামণ্ডপে দেবীবরণ করেন নুসরাত। অভিনেতা যশ দাশগুপ্ত তার সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
পোস্টটি সামনে আসার পর নেটিজেনদের একাংশ নুসরাতের ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। অন্য ধর্মের অনুসারী হয়েও কেন তিনি হিন্দু ধর্মের রীতিনীতি পালন করছেন, এমন প্রশ্ন তুলে অভিনেত্রীকে কটাক্ষ করেন কেউ কেউ। এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তার অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল।
তবে সমালোচনার মুখে নিজের ব্যক্তিগত বিশ্বাস ও পছন্দের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, উৎসবের আনন্দ কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী ধর্মীয় আচার পালনের অধিকার সবার রয়েছে। অন্যের মন্তব্যের কারণে নিজের বিশ্বাস ও পছন্দ বদলাতে রাজি নন তিনি।
নুসরাতের দেবীবরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় পরিচয়, ব্যক্তিগত বিশ্বাস এবং উৎসব পালনের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.