কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করার ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাইকিংয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অপরজন একই উপজেলার নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.