সিলেট তামাবিল মহাসড়কে বাস এবং মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন আরোহী নিহত,আহত এক
আজ শুক্রবার ১৩ নভেম্বর সকাল দশ ঘটিকার সময় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নাইম পরিবহনের বাসটি জাফলং থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিলে সিলেটের খাদিম নগরে আসলে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন আরোহী মারা যান এবং আহত অবস্থায় আরেকজনকে স্থানীয়রা উন্নত চিকিৎসার জন্য এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরন করে।তবে লাশের পরিচয় এখনও শনাক্ত হয় নি,তবে (হবিগঞ্জ ল ১১৩৬৮৯)নং মটরসাইকেলের পাশে একটি কার্ড পাওয়া যায় তবে স্থানীয়রা বলছেন নিহত ব্যক্তি প্রাণ কোম্পানি তে কাজ করেন।
এদিকে শাহপরান থানায় যোগাযোগ করলে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত আরোহীর পরিচয় শনাক্ত করা হয়েছে সে প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতো।পুলিশ ঘটনাস্থলে আছে।উদ্ধার কার্যক্রম চলছে।বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.