শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর প্রশ্ন, ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরলে সমস্যা কোথায়? মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার কারণ ব্যাখ্যা এবং প্রাপ্য বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের মেয়াদোত্তীর্ণ সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা সচল করতে শিগগিরই শুরু হবে টেন্ডার প্রক্রিয়া।
আমদানি-রপ্তানির ব্যবধান নিয়ে উদ্বেগের কিছু নেই উল্লেখ করে দেশের সামগ্রিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
আইটি ল্যাব সলিউশন্স লি.