সিলেটে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন বদির সহযোগী হিসেবে পরিচিত সিআইপি শুক্কুর ও হোসেন কমিশনার।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর জল্লারপাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে পুলিশ। পরে হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। এরপর বুধবার ভোর ৫টার দিকে শাওন আরমান, আমিনুরসহ চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
তবে তারা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.