সিলেট

লাশের সারিতে ভারী ওসমানী, তেলিবাজারে ভোরের দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশ: ০৩ মে ২০২৬ ১৬:১৯

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। একসাথে এতগুলো প্রাণহানিতে ভারী হয়ে উঠেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিবেশ।

রোববার ভোর প্রায় ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন, গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর হাসপাতালের মর্গে লাশের সারি দীর্ঘ হতে থাকে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদার ও এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সিলেট থেকে আরো পড়ুন