সিলেট

ঢাকায় রোগী দেখতে গিয়ে গ্রেফতার আবুল কাশেম পল্লব

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৪:৩৫

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎বিভিন্ন সুত্রে জানা গেছে, তিনি সেখানে একজন রোগীকে দেখতে গিয়েছিলেন।

‎বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড্ডা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করে। 

‎পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সিলেট, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় পল্লবের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন