সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া ২ জনসহ চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরে শনাক্ত হয়েছেন ৩৪ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন রোগী। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন।
এবার শনাক্ত হওয়া রোগীদের মধ্যে হবিগঞ্জ জেলার রোগী সবচেয়ে বেশি—৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২০, মৌলভীবাজারে ২০ এবং সিলেট জেলায় ২৮ জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
তবে আশার খবর হলো, এ বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, মৌসুমি বৃষ্টিপাত ও জমে থাকা পানিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার বাড়ছে। তাই প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে
স্বাস্থ্য থেকে আরো পড়ুন