সিলেট

সিলেটে পৌঁছেই হাত নেড়ে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রকাশ: ০২ মে ২০২৬ ১৫:৪৩

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তারেক রহমান। শনিবার (২ মে) তিনি সিলেটে পৌঁছালে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দর থেকে বের হয়ে তাঁর গাড়িবহর নগরীর বিভিন্ন সড়ক অতিক্রম করার সময় পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিপুল সংখ্যক মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাঁকে স্বাগত জানান।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগে থেকেই জড়ো হন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর এক ঝলক দেখার আশায় সকাল থেকেই সড়কের পাশে অবস্থান নেন অনেকে। তাঁর গাড়িবহর অতিক্রম করার সময় মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো এলাকা।

সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটবাসীর মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, তাঁর এই সফরের মাধ্যমে অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন