প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৫:০০
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল ওই চার যাত্রীর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চার যাত্রী চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) যান। সেখানে পরিবারের এক নারী নিজেকে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান।
এ অবস্থায় বিমানে ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখতে চায় বিমান কর্তৃপক্ষ। তবে ওই নারী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে ফ্লাইট থেকে অফলোড করা হয়।
পরে পরিবারের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হন। ফলে ওই ফ্লাইটে চারজনের কারও লন্ডন যাওয়া হয়নি।
সিলেট থেকে আরো পড়ুন