সিলেট

দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ দুই নারী আটক

প্রকাশ: ০৫ মে ২০২৬ ২১:০৬

দক্ষিণ সুরমা থানার পুলিশের অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ দুইজন নারী আটক হয়েছেন।

গত ০৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২২:০৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) রাজীব মোহন দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন চন্ডিপুল এলাকার মৃত্তিকা ভবনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮০৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট এবং ২টি কম্বল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬০,১৮০ (ষাট হাজার একশত আশি) টাকা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসিমা বেগম (৪৫), পিতা শাহ আলম খন্দকার এবং শিউলী বেগম (৩৫), পিতা মৃত আব্দুল রহমান—উভয়কে আটক করা হয়। তাদের বাড়ি যশোর জেলার অভয়নগর থানার বুইকারা এলাকায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানায় মামলা নং-০৪, তারিখ ০৫/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন