সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার, ট্রাফিক আইনে ১৪৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ০৫ মে ২০২৬ ২১:১১

সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ০৪ মে ২০২৬ খ্রিস্টাব্দের ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে সর্বমোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ০৩ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ০৩ জন, ০২ জন মাদক ব্যবসায়ী, এবং মেট্রো অধ্যাদেশে ২২ জন রয়েছেন। এছাড়া দক্ষিণ সুরমা থানা পুলিশ বিনা পরোয়ানায় ০১ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টার অভিযানে ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৮৮টি যানবাহন আটক করে। মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ০৭টি প্রাইভেটকার, ১৫টি সিএনজি, ৩৩টি মোটরসাইকেল ও ০৬টি অন্যান্য যানবাহন। আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ০২টি বাস, ০১টি প্রাইভেটকার, ৩০টি সিএনজি, ৫০টি মোটরসাইকেল ও ০৫টি অন্যান্য যানবাহন।

এছাড়া ০৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ০০:০০ হতে সকাল ০৮:০০ ঘটিকা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ সর্বমোট ৪৩ জনকে গ্রেফতার করে।

এই সময়ে নিয়মিত মামলার ০৪ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ০২ জন, ২০ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ০১ জন ছিনতাইকারী, ০১ জন অটোরিকশা চোর এবং ১৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অভিযানে দক্ষিণ সুরমা থানা পুলিশ ১৮০৬ পিস কিটক্যাট চকলেট ও ০২টি কম্বল উদ্ধার করে। এছাড়া ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন