সিলেট

কাল সিলেট আসছেন বাণিজ্য মন্ত্রী

প্রকাশ: ১৪ মে ২০২৬ ২০:৩২

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এক সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৫ মে) সিলেট আসছেন। সফরকালে তিনি বিভাগীয় বিজ্ঞান মেলার উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামের ইনডোর কমপ্লেক্সে আয়োজিত ‘বিভাগীয় বিজ্ঞান মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী। পরে একই ভেন্যুতে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, বিজ্ঞানচর্চা ও ক্রীড়া কার্যক্রমে তরুণদের আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

সিলেট থেকে আরো পড়ুন