প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ ১৩:১৩
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সিলেটের সাধারণ ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। পেট্রোল, অকটেন ও ডিজেলের নতুন দামে বাড়তি খরচের চাপ পড়েছে পরিবহন খাত থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীদের ওপর।
রোববার সকাল থেকেই নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, আগের মতো দীর্ঘ লাইনের চাপ নেই। জ্বালানির মূল্য বৃদ্ধির পর অনেকেই প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে পাম্পগুলোতে ভিড় কমে এসেছে, স্বাভাবিক হয়েছে সরবরাহ পরিস্থিতিও।
নগরীর কয়েকটি পাম্পে কথা হলে মোটরসাইকেল চালকরা জানান, হঠাৎ করে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন খরচ বেড়েছে। অনেকে বাধ্য হয়ে যাতায়াত কমিয়ে দিয়েছেন। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির বাড়তি দামের প্রভাব ভাড়া বৃদ্ধির দিকেও যেতে পারে।
সিলেট থেকে আরো পড়ুন