সিলেটে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে পদযাত্রা ও অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। হারিকেন, কুপিবাতি, মোমবাতিসহ লোডশেডিংয়ের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে এ কর্মসূচি পালন করা হবে।
আগামী ২৭ এপ্রিল রোববার সকাল ১০টা ১ মিনিটে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে পদযাত্রা শুরু হবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে গিয়ে ১ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, ব্যবসায়ীদের সবচেয়ে দুঃসময়, চালাবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি, সরকারি অফিসের দালাল, দেশ-বিদেশিদের ভূমি অনুপ্রবেশ ও দুর্নীতিবাজদের হটানোর দাবির পাশাপাশি বর্তমান সময়ে প্রধান দাবি হয়ে উঠেছে ঘন ঘন লোডশেডিংয়ের অবসান।
এ কর্মসূচির আয়োজন করেছে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।
আয়োজকরা নগরবাসীকে কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।
সিলেট থেকে আরো পড়ুন