সিলেট

সিলেটে রেললাইন থেকে নারীর কাটা মরদেহ উদ্ধার

প্রকাশ: ২১ মে ২০২৬ ২০:৫৯

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় রেললাইনে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে স্থানীয়দের জানানোর ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের বক্তব্য, তিনি ভবঘুরে ছিলেন। পুলিশ ধারণা করছে এটি একটি দুর্ঘটনা হতে পারে।

এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পিবিআই-এর একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

সিলেট থেকে আরো পড়ুন