রোববার (১৮ মে) অনুষ্ঠিত পুলিশের মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। কমিশনার বলেন, ঈদের ছুটিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে নগর ছেড়ে গ্রামের বাড়িতে যান। এ সময় বাসাবাড়ি ফাঁকা থাকায় চুরি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি বেড়ে যায়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ সেবা গ্রহণ করতে আগ্রহীরা সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি ঈদকে সামনে রেখে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
সভায় পুলিশ কর্মকর্তারা নগরবাসীকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক বিষয় দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সিলেট থেকে আরো পড়ুন