ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে মাঠে নামছে। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বিশ্বকাপের এই বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে সারা বিশ্বের মতো সিলেটেও ছড়িয়ে পড়েছে তুমুল উন্মাদনা।
সিলেট নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ইতোমধ্যে শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকা। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসি ও আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ে আশাবাদী সমর্থকরা।
বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখারও প্রস্তুতি নেওয়া হয়েছে। সমর্থকদের অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে খেলা উপভোগের পরিকল্পনা করছেন। বিশেষ করে তরুণদের মধ্যে আর্জেন্টিনার জার্সি ও পতাকার চাহিদাও বেড়েছে।
আর্জেন্টিনা অধিনায়ক মেসির এটি হতে পারে শেষ বিশ্বকাপ। একই সঙ্গে তিনি জাতীয় দলের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন বলে বিশ্বজুড়ে ম্যাচটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
সমর্থকদের প্রত্যাশা, শিরোপা ধরে রাখার মিশন জয় দিয়েই শুরু করবে আর্জেন্টিনা। আর সেই প্রত্যাশা নিয়েই আজ রাত জেগে প্রিয় দলের খেলা দেখার অপেক্ষায় রয়েছেন সিলেটের হাজারো ফুটবলপ্রেমী।
খেলাধুলা থেকে আরো পড়ুন