আন্তর্জাতিক

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ২১:০২

প্রতিবেশী দেশ ভারতে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটেছে। আহত নয়জনের অবস্থাও গুরুতর।

ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের কারখানাটি আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও এটি স্থানীয় একটি খামারে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। এরপর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশও করেছেন।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন