সিলেট

সিলেট বোর্ডে এসএসসিতে মানবিকে অর্ধেকের বেশি ফেল

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ ২১:০৫

সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। যা মূল ফলাফলেও প্রভাব ফেলেছে।

বোর্ডে মানবিকে পাসের থেকে ফেল করার হার বেশি। গড় পাসের হার ৪৮ দশমিক ১৮ শতাংশ এবং ফেল করার হার গড় ৫১ দশমিক ৮৪ শতাংশ।

গত বছর থেকেও মানবিক পাসের হার কমেছে ১৬ দশমিক ৫৩ শতাংশ।
এই বিভাগে ছেলেদের পাসের হার ৪৪ দশমিক ৯২ এবং ফেল করার হার ৫৫ দশমিক ৮ শতাংশ।

মেয়েদের পাসের ৫০ দশমিক ২৯ শতাংশ এবং ফেল করার হার ৪৯ দশমিক ৭১ শতাংশ।
বোর্ডের তথ্যমতে, মানবিক বিভাগের ৫৮ হাজার ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৭৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭ হাজার ৮১৫ জন।

আর ফেল করেছে সর্বাধিক ২৯ হাজার ৯৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলেদের ২৩ হাজার ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৯৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৩০২ জন এবং ফেল করেছে ১২ হাজার ৬৩১ জন। ছেলেদের পাসের হার ৪৪ দশমিক ৯২ ও ফেল করার হার ৫৫ দশমিক ৮ শতাংশ।
 
এই বিভাগে মেয়েদের ৩৫ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৮২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৫১৩ জন। আর ফেল করেছে ১৭ হাজার ৩৩৪ জন। এই বিভাগে মেয়েদের পাসের ৫০ দশমিক ২৯ শতাংশ ও ফেল করার হার ৪৯ দশমিক ৭১ শতাংশ।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৫ হাজার ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৯৮ জন অংশ নিয়ে পাস করে ২০ হাজার ১৫৯ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এর মধ্যে ৯ হাজার ৪৯১ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৪৬৭ জন অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৬৯৮ জন। পাসের হার ৮১ দশমিক ৩১ শতাংশ। ফেল করেছে এক হাজার ৭৬৯ জন। ফেল করার হার ১৮ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞান বিভাগে মেয়ে পরীক্ষার্থী ১৫ হাজার ৬৯৬ জনের মধ্যে ১৫ হাজার ৬৩১ জন অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ৪৬১ জন। পাসের হার ৭৯ দশমিক ৭২ শতাংশ।

ব্যবসা শিক্ষায় ৬ হাজার ২৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৯৮৩ জন। আর ফেল করেছে ২ হাজার ২৩৮ জন। এই বিভাগে গড় পাসের হার ৬৪ দশমিক ০৩ ও ফেল করার হার ৩৫ দশমিক ৯৭ শতাংশ। এই বিভাগে ছেলেদের ৩ হাজার ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৮৮৯ জন ও ফেল করেছে ১ হাজার ১১৪৯ জন। ছেলেদের গড় পাসের হার ৬২ দশমিক ১৮ ও ফেল করার হার ৩৭ দশমিক ৮২ শতাংশ।

ব্যবসা শিক্ষায় মেয়েদের ৩ হাজার ২০৪ পরীক্ষার্থীর ৩ হাজার ১৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৯৪ জন ও ফেল করেছে ১ হাজার ৮৯ জন। এই বিভাগে মেয়েদের গড় পাসের হার ৬৫ দশমিক ৭৯ শতাংশ ও ফেল করার হার ৩৪ দশমিক ২১ শতাংশ।

গত বছর মানবিক বিভাগে পাসের হার ছিল ৬৪ দশমিক ৭১ শতাংশ, বিজ্ঞান বিভাগে ৭৭ দশমিক ৪৭ শতাংশ ও ব্যবসা শিক্ষায় ৭৬ দশমিক ৯৫ শতাংশ।

গত বছর সিলেট বোর্ডের অধীনে মানবিক বিভাগে রেজিস্ট্রেশন করা ৭১ হাজার ৪৩৮ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৪৫ হাজার ৯২৪ জন। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। ছেলেদের মধ্যে রেজিস্ট্রেশন করেছিল ২৮ হাজার ৬৬১ জন, পরীক্ষায় অংশ নেয় ২৮ হাজার ৪৬৪ জন ও পাস করে ১৭ হাজার ৯৬৩ জন। ছেলেদের পাসের হার ছিল ৬৩ দশমিক ১১ শতাংশ। মেয়েদের মধ্যে রেজিস্ট্রেশন করেছিল ৪২ হাজার ৯৭৭ জন, অংশ নেয় ৪২ হাজার ৫১০ জন ও পাস করে ২৭ হাজার ৯৬১ জন। পাসের হার ছিল ৬৫ দশমিক ৭৮ শতাংশ।

সিলেট থেকে আরো পড়ুন