সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও পুলিশ সহযোগিতা করে।
অভিযানকালে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় জব্দকৃত নৌকাগুলো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন