সিলেটে ডেঙ্গু আক্রান্ত আরও ৩ জন রোগী সনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগের আক্রান্ত সনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন।
এখন পর্যন্ত বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সনাক্ত হয়েছে হবিগঞ্জে। জেলাটিতে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ৫২ জন।
এছাড়া সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হয়েছেন।
হাসপাতালে ভর্তি ৬ জনের মধ্যে ওসমানী হাসপাতালে ১ জন, সুনামগঞ্জ হাসপাতালে ১ জন ও হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য থেকে আরো পড়ুন