ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটের সার্বিক যোগাযোগব্যবস্থার দ্রুত প্রতিকার দাবিতে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট নগরে দোকানপাট বন্ধ, যানবাহন চলাচল বন্ধ ও প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
কর্মসূচি চলাকালে কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। শনিবার নগরজুড়ে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করা হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটবাসীর যাতায়াতের দুর্ভোগ চরমে পৌঁছেছে। উন্নয়ন চাই স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগব্যবস্থা।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের উদাসীনতা অব্যাহত থাকলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন