রাজনীতি

অসুস্থ ড. এনামুল হক চৌধুরীর পাশে জেলা বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ০০:২২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

নেতৃবৃন্দ এ সময় ড. এনামুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, কয়েক দিন আগে ড. এনামুল হক চৌধুরী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন