শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।
অন্যদিকে, ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। এর মধ্যে পাস করেছিল ৩৫ হাজার ৮৭১ জন। ওই বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ।
এদিকে, পাসের হারের পাশাপাশি এবার কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর মোট ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ৬১৩ জন এবং ছাত্রী ৫৯১ জন।
গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৯৮ জন।
সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা, দুটোতেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
সিলেট থেকে আরো পড়ুন