সিলেট

এইচএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৪৪

এইচএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। আর সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারছে।

সিলেট থেকে আরো পড়ুন