সিলেট

সিলেট নগরীতে পার্কিংয়ে নতুন নির্দেশনা জারি করেছে এসএমপি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ১৬:১৮

সিলেট মহানগর এলাকায় যানবাহন পার্কিং নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জনস্বার্থে এসএমপি কমিশনারের পক্ষ থেকে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে—
১. নগরীর রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজ পর্যন্ত এলাকায় কোনো ধরনের পার্কিং করা যাবে না।
২. দুই লেনবিশিষ্ট সড়কে পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
৩. নির্ধারিত পার্কিং এলাকায় শুধুমাত্র অনুমোদিত সংখ্যক যানবাহন এক সারিতে (সিঙ্গেল লাইন) রাখা যাবে।

এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ২৭(১) ধারা অনুযায়ী, ফুটপাত বা সড়কে যানবাহন রেখে জনদুর্ভোগ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে নগরীর শৃঙ্খলা ও চলাচল নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন