সিলেট

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হবিগঞ্জে হ.ত্যা.কা.ণ্ড, গ্রেফতার ৩

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ০০:২৬

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৯-এর গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন—আজমিরীগঞ্জ থানার রাজনগর এলাকার মৃত একরাম হোসেন সওদাগরের ছেলে মাহীন সওদাগর (৩৬), আনন্দপুর এলাকার শফি মিয়ার ছেলে আলম মিয়া (৩০) এবং মোক্তার হোসেনের ছেলে আনোয়ার মিয়া (৩৭)।

র‌্যাব জানায়, গত ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার কুমেদপুর এলাকার বাসিন্দা রাসেল আহমেদের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক রাসেলের বাড়িতে হামলা চালায়। হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় রাসেল আহমেদকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোগাগ।

সিলেট থেকে আরো পড়ুন