পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গানগর গ্রামের কৃষক সহিদ মিয়া খাল খননের সময় মাটির নিচে একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেন, এটি বোমা, লঞ্চার বা মাইন হতে পারে।
পরে গ্রামের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি দেখে মর্টার শেলের অংশ বলে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি যেখানে পাওয়া গেছে, সেই স্থান ঘিরে রাখে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। দলটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেবে।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করবেন।
সিলেট থেকে আরো পড়ুন