বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ।
এলাকাগুলো হচ্ছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট সরকারী মহিলা কলেজ ও সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকা।
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার জন্যই এই নিষেধাজ্ঞা। এ তিনটি কলেজ কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ কারণে ওই দিন পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব থেকে মানে সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে মিছিল সভা সমাবেশ, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার, বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেকোনো কাজ নিষিদ্ধ।
সিলেট থেকে আরো পড়ুন