সিলেট

বডি কন্টাক্টে প্রবাসে পাঠানো রোধে কাজ করবে জেলা পুলিশ

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ ১৩:৫৩

বডি কন্টাক্টে প্রবাসে পাঠানো রোধে কাজ করবে জেলা পুলিশ এমন মন্তব্য করেছেন সিলেটের নতুন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।  গ শনিবার দুপুরে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে এ সভায় এ মন্তবত করেন।

‎মতবিনিময় সভায় পুলিশ সুপার আরোও বলেন, সিলেট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং প্রবাসীদের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


‎তিনি আরও বলেন, সিলেটের সামগ্রিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশের কার্যক্রমকে সহায়তা করার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
‎এসময় উপস্থিত গণমাধ্যম নেতৃবৃন্দ দুষ্টের দমন ও শিষ্টের লালন নীতিতে অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি জনস্বার্থে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

‎সভায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


 

সিলেট থেকে আরো পড়ুন