সিলেট

সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের ধরতে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ২১:৪৮

সিলেট মহানগরীতে ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অপরাধীদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়, নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোনো ছিনতাইকারী বা চাঁদাবাজ গ্রেফতার হলে সংশ্লিষ্ট তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। একই সঙ্গে তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তথ্য প্রদান করা যাবে ‘GenieA’ অ্যাপের মাধ্যমে। এছাড়া এসএমপি হটলাইন ০১৩৩৯৯১১৭৪২ নম্বরেও যোগাযোগ করা যাবে। পাশাপাশি এডিসি (মিডিয়া ও আইসিটি) এর নম্বর ০১৩২০০৬৭০৩৮-এও তথ্য দেওয়া যাবে।

নিরাপদ সমাজ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন