প্রকাশ: ১৬ মে ২০২৬ ২১:১৫
সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে একটি ফার্মেসিকে সাময়িকভাবে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ মে) দুপুরে সিলেট মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় আল-রাইয়ান ফার্মেসি-কে তাৎক্ষণিকভাবে সাময়িক সিলগালা করা হয়। জনস্বার্থ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো: আরিফ মিয়া বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাওয়ায় ফার্মেসিটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন