প্রকাশ: ১৮ মে ২০২৬ ১৩:২৩
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে গত ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতারসহ মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়। একই সময়ে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়েছে। এছাড়া ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মেট্রো অধ্যাদেশে গ্রেফতার করা হয়েছে আরও ২৬ জনকে।
এদিকে শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ১১৭ বস্তায় ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন ধরনের ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৭টি যানবাহন আটক করা হয়েছে। মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ১৮টি সিএনজি, ৪২টি মোটরসাইকেল ও ৩টি অন্যান্য যানবাহন। আটক যানবাহনের মধ্যে রয়েছে ৫টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২৩টি সিএনজি, ৫৯টি মোটরসাইকেল ও ১৫টি অন্যান্য যানবাহন।
এছাড়া ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টার অভিযানে আরও ৩২ জনকে আটক করা হয়েছে। এ সময় নিয়মিত মামলার ৫ জন আসামি ও ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক এবং ২৯ বোতল বিদেশি মদ ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৬ জন সন্দেহভাজন ব্যক্তি, কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২ জন ছিনতাইকারী এবং শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ৯ জন জুয়াড়িকে আটক করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশে আটক করা হয়েছে আরও ২ জনকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন