জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেট নজরুল পরিষদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের অস্থায়ী বেদিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল সিলেট নজরুল পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ (সিলেট বিভাগ), জেলা শিল্পকলা একাডেমী সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট জেলা, সিলেট ললিতকলা একাডেমী, গীতবিতান বাংলাদেশ, সুর ও বানী সিলেট, কথাকলি সিলেট, নৃত্যশৈলী, শ্রুতি সিলেট, ছন্দ নৃত্যালয়, জাসাস সিলেট জেলা, দ্বৈতস্বর সিলেট, সিলেট আর্টস কলেজ ও পাঠশালা সিলেট।
ছন্দ নৃত্যালয়ের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস টুকু।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও মানবতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও পবিত্র ঈদুল আজহার পর দিনব্যাপী নজরুল জন্মোৎসব উদযাপন করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন