সিলেট

ছিনতাইকারীকে ধরতে গিয়ে সিলেটে র‍্যাব সদস্য নি হ ত

প্রকাশ: ২২ মে ২০২৬ ১৬:৫০

সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে ইমন আচার্য নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে নগরীর ঐতিহাসিক ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা যায়, দুপুরে ক্বীন ব্রিজ এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য ইমন আচার্য অভিযুক্তকে ধরতে এগিয়ে গেলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


‎এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর)  সাইফুল ইসলাম বলেন, নিহত র‍্যাব সদস্য ওসমানী হাসপাতালের আইসিইউতে মারা যান। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন