প্রকাশ: ২৮ জুন ২০২৬ ১১:৪৯
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে জাতির কাছে দায়বদ্ধতা আছে।
সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট আঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন,
মন্ত্রী বলেন ,অতীতে যারা শিক্ষা বোর্ডে জয় বাংলা স্লোগান দিয়েছে তারা এখন বিএনপি সাজছে। সব কিছুর ঊর্ধ্বে পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে শিক্ষকদের কাজ করার কথা উল্লেখ করেন৷ এ সময় মন্ত্রী, বিভিন্ন কলেজে গুলোতে জনবল সংকট নিরসনে সরকার কাজ করবে বলে জানান
এছাড়াও প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজবের বিষয়ে মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে ভাইরাল করলে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এসময় শিক্ষকদের নানা সমস্যার কথা শুনে সেগুলো নিয়ে কাজ করার কথাও জানান মন্ত্রী।
জাতীয় থেকে আরো পড়ুন