দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও সদর উপজেলার জামায়াতের দুই সদস্যকে (রুকন) বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
রোববার (৫ জুলাই) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানিয়েছেন।
এতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার জানিয়েছেন, ‘মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সদস্য (রুকন) মাওলানা মনির হোসেন, পিতা- মৃত আবদুর রহিম এবং একই জেলার সদর উপজেলার সদস্য (রুকন) মাওলানা আমিনুল ইসলাম নাসির, পিতা- ফখরুদ্দিন মিয়া উভয়কে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের আমির ৫ জুলাই তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছেন এবং তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুতরাং ৫ জুলাই থেকে তারা কেউই আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) নন এবং তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী বা অন্য কোনো অঙ্গ সংগঠনের কোনো পদে অধিষ্ঠিত নেই।
রাজনীতি থেকে আরো পড়ুন